1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় তেল প‌রিমা‌পে কারচূ‌পি; দেড় লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় তেল প‌রিমা‌পে কারচূ‌পি করায় দুই ফি‌লিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ আগষ্ট) দুপুরে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র,কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা বিএস‌টিআই অ‌ফি‌সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম। তিনি জানান,পদুয়ার বাজার,আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে উক্ত এলাকার ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌পে জ্বালা‌নি সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। এ সময় প‌রিমা‌পে কারচূ‌পি করায় (‌ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌ণ অ‌পেক্ষা কম প‌রিমা‌ণে তেল সরবরাহ করায়) এবং প‌রিমাপক য‌ন্ত্রে কারচূ‌পি করায় সুরাতলী পদুয়‌ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশন (প্রা.) কে ১ লক্ষ টাকা এবং প‌রিমা‌পে কারচূ‌পি করায় কালাকচুয়‌া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশন লি. কে ৫০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠান‌কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আজ মোট ১২‌টি ফি‌লিং স্টেশ‌নের ৩০‌টি প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। বেলা ১১টা থে‌কে আড়াইটা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলামের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে প‌রিমাপক ইন্সট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০