1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

কুমিল্লায় মাইক্রোর চাকা বিস্ফোরণ: ইঞ্জিনে আগুন ধরে যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর বাসষ্ট্যান্ড এলাকায় মাইক্রোর চাকা বিস্ফোরণ হয়ে ইঞ্জিনে আগুন ধরে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয় আরো কয়েকজন যাত্রী।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশে ওসি মোঃ মনিরুল ইসলাম।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়- সকাল ১১টায় ঢাকা থেকে নোয়াখালী গামী একটি মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে। নিহত ফাতেমা বেগমের বাড়ী ফরিদপুর জেলায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশে ওসি মোঃ মনিরুল ইসলাম জানান ঢাকা থেকে নোয়াখালীগামী একটি হাই এইচ মাইক্রোবাস কুমিল্লার কুটুম্বপুর বাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এর চাকা বিস্ফোরিত হয়। এসময় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০