1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পাবনার ঈশ্বরদীতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭১৬ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি

মহাসড়কে চুরি-ডাকাতি,ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পাবনার ঈশ্বরদীতে পরিবহন শ্রমিকদের সাথে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) রাত ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় অবস্থিত পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান‍্যালের সভাপতিত্বে উপ- পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জাহাঙ্গীর, সহকারি উপ- পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন, সহকারি উপ- পরিদর্শক (এএসআই) কমলা কান্ত রায়সহ বিভিন্ন পরিবহনের দাশুড়িয়াসহ আশপাশের বাস কাউন্টারগুলোর ব‍্যবস্থাপক, পরিবহনের চালক ও সহকারিরা উপস্থিত ছিলেন।
টিকেট ক্রয়ের সময় সঠিক নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ, যাত্রার সময় যাত্রীদের ছবি ও ভিডিও ধারন এবং কাউন্টার ব্যতীত যাত্রী না নেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন ওসি আশীষ কুমার সান‍্যাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০