1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের পেট্রোল পাম্প উপচে পড়া ভিড়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৪৩ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা শুনেই চাঁদপুরে পেট্রল পাম্পগুলোতে মোটরসাইকেল ও জ্বালানি গাড়ির ভিড় শুরু হয়। শুক্রবার রাত ১১টার পর গণমাধ্যমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের সকল পাম্পে যানবাহন চালকরা আসতে শুরু করেন। এরপর রাত ১২টা পর্যন্ত চলে এই চাপ।
তবে প্রতিটি পেট্রলপাম্প কর্তৃপক্ষ ১০০ টাকার বেশি জ্বালানি তেল দেননি। আবার অনেক পেট্রল পাম্প তেল শেষ বলে বন্ধ করে দেয়। এতে যানবাহন চালকরা ক্ষিপ্ত হয়ে অন্য পাম্পে চলে যায়।
এদিকে হঠাৎ করে এমনভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ।
চাঁদপুর জেলার সকল পেট্রল পাম্পে প্রাইভেট কারের জন্য তেল নিতে আসা জাহাঙ্গীর হোসেন নামে একজন জানান,এভাবে তেলের দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করা হলো। এতে সবকিছু দাম এখন বাড়তে শুরু করবে।
অন্যদিকে, রাত ১২টার পর নতুন দরে পাম্পগুলো থেকে বিভিন্ন যানবাহনকে জ্বালানি তেল নিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০