1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুমিল্লায় বেত্রাঘাতে ছাত্রের মৃত্যু, অভিযুক্ত শিক্ষক আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৫৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় বেত্রাঘাতে মাদরাসাছাত্র সিহাব (১২) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আব্দুর রবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শশইয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, দুপুরে মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদরাসার ছাত্র সিহাবের মৃত্যুর খবর পাই। অভিযোগ ছিল শিক্ষক আব্দুর রবের বেত্রাঘাতে তার মৃত্যু হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় তাকে আটক করে থানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ভাবি সাবিকুন নাহার ঝুমু বলেন, মেড্ডা মাদরাসার শিক্ষক আব্দুর রব কয়েকদিন আগে সিহাবকে বেত্রাঘাত করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে ওষুধ এনে খাওয়ান। এরপরও সে সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার মাদরাসা থেকে ফোন করে সিহাবের অসুস্থতার খবর জানায়।
পরে আমার শ্বশুর মাদরাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। সিহাবের শারীরিক অবস্থা খারাপ দেখে শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০