1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Паттерны в трейдинге: Основные виды и 20 фигур, которые должен знать каждый трейдер দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

পলাশবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৯৯ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদযাপনে অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদত বরণকারী সদস্যগণ সহ সকল শহীদের আত্মার মাাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ মোস্তাজিুর রহমান রাজা। পরে আজ ৫ আগস্ট শুক্রবার সকালে এ উপজেলা পরিষদের টাউন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত উপলক্ষে হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন,রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,যুব মহিলালীগ সভাপতি কল্পনা বেগম,স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লা আল মামুনসহ অন্যান্যারা। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবী ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক- শিক্ষার্থী,পৌর কর্মকর্তা ও কর্মচারী,স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল। ১৯৪৯ সালের ৩ আগস্ট টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করেন এবং ধানমন্ডি ৩২ নাম্বারের বাসায় ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘাতকের নির্মম গুলিতে পরিবারের সদস্যদের সাথে শাহাদত বরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০