1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬২৭ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাটে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬। নিহত হয় একজন মানুষ ও ৫ টি গরু মারা গেছে। পাগলা-শ্যামনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমন চালক ফজর আলী শেখ নিহত হয়েছে ও দুইজন গরু ব্যাপারি আহত হয়েছে। সাথে গাড়িতে থাকা ৫টি গরু মারা গেছে।

নিহত চালক বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। আহতরা হলেন একই এলাকার আব্দুল হক সরদার (৬০) ও তার ছেলে শাহাদৎ (৩০)। তারা দুজনেই গরু ব্যবসায়ী। দুর্ঘটনায় আহত গরু ব্যাপারি আব্দুল হক সরদার ও তার ছেলে শাহাদাৎ সরদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাসান জানান, চিতলমারী থেকে নছিমনে গরু নিয়ে ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বিক্রি করতে যাচ্ছিল। ঘটনাস্থলে দাড়িয়ে থাকা নছিমনকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নছিমন চালক ফজর আলী নিহত হয়। গরু ব্যবসায়ী বাবা ছেলে আহত হয়। এই ঘটনায় নছিমনে থাকা ৫ টি গরু মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০