1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুমিল্লায় পিতা পুত্রের বডি ফিটিং ৫ কেজি গাঁজা সহ আটক ৫ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫৩৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর সিন্দুরী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন ৫ জনের দেহ তল্লাশি করে বডি ফিটিং করা ৫ কেজি গাঁজা উদ্ধার করে। বডি ফিটিং করা ৫ মাদক ব্যবসয়াীরা হল পিতা পুত্র। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে কুমিল্লা –সালদা সড়কের পাচোওরা এলাকায়।
বুড়িচং থানার পুলিশ সূত্রে জানা যায় কুমিল্লার বুড়িচং থানার এস আই মোঃ আব্দুল জব্বার,এ এস আই মহসিন কবির সঙ্গীয় ফোর্স সহ গত বুধবার বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর কুমিল্লা – সালদা সড়কের পাচোওরা সিন্দুরী ব্রীজ এলাকায় অবস্থান নেন। এসময় ৫ জন লোক পূর্ব দিক থেকে সিন্দুরী ব্রীজ এলাকায় আসলে পুলিশ সন্দেহ ভাজন ৫ জনের দেহ তল্লাশি করে বডি ফিটিং করা তাদের দেহ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী পিতা হল বরিশাল সদর লঞ্চঘাটের মৃত রশি সিকদারের ছেলে মোঃ দুলাল সিকদার (৬২) আর পুত্র হল ফয়সাল সিকদার(২২),বরিশাল বন্দর,বরুইতলা,কাউয়ারচর গ্রামের বেলায়েত গাজীর ছেলে মোঃ বারি্ব (২২),একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মোঃ জাহিদ হাসান সরদার (২৬)৫) এবং দুলাল সিকদার এর ছেলে বায়েজিদ (২৫)।
বুধবার রাতে বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়ে এবং কুমিল্লা কোর্টের মাধ্যমে আসামীদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০