1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

চাঁদপুরে ৮শ লিটার ডিজেল তেল ও ট্রলারসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫২৮ বার দেখা হয়েছে

মো মুছা তপদার

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে মেঘনা নদী থেকে ৮০০ লিটার চোরাই ডিজেল তেল ও একটি ট্রলারসহ দুই জনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় চাঁদপুরের চর সফরমালি এলাকার মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন ওবায়দুল্লাহ (৪৮) ও সুমন (৩৩)।

জব্দকৃত ৮০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৬৭ হাজার ২,শ টাকা। চাঁদপুর কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা বারোটার দিকে ওবায়দুল্লাহ ও সুমন চাঁদপুরের চর সফরমালি এলাকা থেকে একটি ট্রলারে করে চোরাই তেল গুলো মেঘনা নদী দিয়ে মতলবে নেওয়ার পথে গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড সদস্যরা
অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

এ সময় ট্রলারে থাকা ১৯ টি চোরাই তেলের গ্যালন জব্দ করা হয় এবং তেল বহনকৃত ট্রলার ও তাদের দুজনকে আটক করা হয়। ১৯টি গ্যালনে ৮,শ লিটার ডিজেল তেল রয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০