1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে ৩ সার ডিলারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫৭৩ বার দেখা হয়েছে

আমান উল্যা আমানঃ

ফরিদগঞ্জে ৩ সার ডিলারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ফরিদগঞ্জে মূল্য তালিকা না থাকায় এবং সার মজুদ কারায় ৩ডিলারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
৩ আগস্ট বুধবার সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের কালির বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছা ও উপজেলা কৃষি কর্মকর্তা আশক জামিল মাহমুদ এবং থানার এসআই বরকত উল্লা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে পরিচালনা করে তিন সার ডিলারকে বিভিন্ন অপরাধে জরিমানা করেন।
জানাযায়,খুচরা সার বিক্রেতা হিসেবে ৩ দোকানে ক্যাশ ম্যামো, মুল্য তালিকা ও দৈনিক সার বিক্রির রেজিস্টার এবং মজুদ রেজিস্টার না থাকায় সার ডিলার জহিরুল ইসলাম (বকুল) কে ৫০ হাজার টাকা, জহিরুল ইসলাম ভূঁইয়া কে ৫০ হাজার টাকা ও ফখরুল আলমকে ৫০ হাজার টাকাসহ মোট ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা লঙ্গনজনিত অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় এবং ৩ ডিলারের কাছ থেকে অঙ্গিকারনামা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০