1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলকান্দি ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৬৫৬ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা তুহিন ফেনী জেলা প্রতিনিধি

রক্তাক্ত আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ আগস্ট বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন বাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেড. এম কামরুল আনাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এড. নাছির উদ্দিন বাহার, জেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক, সহসভাপতি সাখাওয়াতুল হক বিটু, নুর নবী লিটন, নুরুল আফছার, বগাদানা সাবেক ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন গনি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল রহমান রাসেল, সাধারণ সম্পাদক সাইমুন ভূঞা।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর এমরান, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান, সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, ইউপি সদস্যবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০