1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জয়পুরহাট জেলা আ’লীগের নেতা কারামুক্তি পেয়ে ফেরার পথে হামলার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫৬৩ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর কারামুক্ত পেয়ে বাড়িতে ফেরার পথে হামলার অভিযোগ কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পূর্ব সরদারপাড়া অবসর চৌধুরী নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বলেন, আমি জয়পুরহাট-২ আসনের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দেওয়ার পরই আমার বিরুদ্ধে ষরযন্ত্র করে আয়ের চেয়ে ১ লক্ষ ৬৫ হাজার ৮২১ টাকা গড়মিল দেখিয়ে আমিসহ আমার স্ত্রী বর্তমান জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুননাহার শিমুলের বিরুদ্ধে দুদকের মামলা করানো হয়। সেই মামলায় ৬৬ দিন কারাবাস থাকার পর গত বুধবার বগুড়া কারাগার থেকে মুক্ত পেয়ে জয়পুরহাটে আসার পথে কালাই উপজেলার পুনট এলাকায় আমার সাথে থাকা নেতাকর্মীদের উপরে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্যের বিশ্বস্ত কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের লোকজন পুলিশের সামনে গাড়ি বহরে হামলা চালায়। এ হামলার প্রতিবাদে সংবাদ সংম্মেলনে এসব কথা বলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, এসব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ আমার বিরুদ্ধে।

কালাই থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন মুঠোফোনে বলেন, আসলে তেমন কোন ঘটনা নয়। অতি উৎসাহী কিছু ছেলে ঢিলপাটকেট ছোড়ার ঘটনা শুণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে সেখানে কেউ নেই, কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০