1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট আইডি কার্ড ও সনদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৬২৫ বার দেখা হয়েছে

মোঃইমরান হোসেন জেলা প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলার ৭১- এর রনাঙ্গনের অকুতোভয় ৬০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়েছে।
বুধবার(৩ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপজেলার ‘৭১-এর রনাঙ্গনের অকুতোভয় ৬০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন মৌলভীবাজার -৪ আসনের এমপি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি ও সাবেক চীফ হুইপ,বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ,বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো:আব্দুস শহীদ এমপি।

এসময় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সন্দ্বীপ তালুকদার।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দফতরে কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০