1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

শ্রীমঙ্গলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৪৩ বার দেখা হয়েছে

মোঃইমরান হোসেন জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। বুধবার (৩ আগস্ট) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান। দুর্নীতি প্রতিরোধে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও কার্যক্রম ব্যাখ্যা এবং করণীয় বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুর রউফ তালুকদার। দুর্নীতি প্রতিরোধে সনাক টিআইবি’র ভূমিকা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
দুপ্রক সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবালের পরিচালনায় মুক্ত আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দেশবাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন মিন্টু, যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, মানবকন্ঠ প্রতিনিধি আবুজার বাবলা, খবরপত্রের প্রতিনিধি এহসানুল হক, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো: আব্দুস শুকুর ও যায়যায়দিনের প্রতিনিধি শফিকুল ইসলাম রুমন প্রমুখ।
মতবিনিময় সভায় কালেরকন্ঠ মৌলভীবাজার প্রতিনিধি মো: সাইফুল ইসলাম ও আমাদের সময় প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম এছাড়াও আরো বিভিন্ন প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংবাদকর্মীরা উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের দুর্নীতির চিত্র তুলে ধরেন এবং এর প্রতিকারের খবর পাওয়ার সাথে সাথে দুদকের সরাসরি তাৎক্ষুনিক অভিযান পরিচালনা আহবান জানান। এছাড়াও সংবাদকর্মীরা দুপ্রকের বিভিন্ন কাজে সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০