1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

হরিনটানায় র‌্যাবের অভিযানে ৫ অপহরণকারী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৬৪৬ বার দেখা হয়েছে

এইচ এম সাগর ( হিরামন) খুলনা ব‍্যুরো

খুলনা বটিয়াঘাটা উপজেলার হরিনটানা এলাকা থেকে বিশেষ অভিযানের চালিয়ে ভিকটিমসহ ৫ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব- ৬। অপহৃত ভিকটিম মোঃ নিরু মোল্লার (৫০) এর বাড়ি গোপালগঞ্জ সদর বিজয়পাশা এলাকায়। তার একটি ফিলিং স্টেশন ও দুইটি ব্রিকস ফিল্ড রয়েছে বলে যানা যায়।

গত (২ আগষ্ট) খুলনা কেডিএ ময়ূরি আবাসিক প্রকল্পের মেইন গেটের সামনে সোনাডাঙ্গা বাইপাস মহাসড়ক থেকে তাকে অপহরন করে ১০ জনের একটি সন্ত্রাসী দল। এরপর বিষয়টি র‌্যাব জানতে পেরে ওই দিন বিকালে অভিযান পরিচালনা শুরু করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম সহ পাঁচ অপহরণকারীদের গ্রেপ্তার করেন র‍্যাব।

গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হচ্ছে,গোপালগঞ্জের মৃত ফিরোজ আলী শেখের ছেলে রাজু শেখ(২৫), নড়াইলের নড়াগাতি এলাকার মোঃ হাবিবুর রহমান মোল্লার ছেলে সাইফুল ইসলাম মোল্লা(৩০) ও মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ হোজাইফা আল বারী(২৮), খুলনার দৌলতপুর এলাকার মৃত মোতালেব বেগের ছেলে মোঃ রানা বেগ(৩০) ও লবনচরা এলাকার মোঃ আবু দাউদ মৌলঙ্গীর ছেলে মোঃ রাসেল মৌলঙ্গী(২৮)।

র‌্যাব জানায়, গত (২ আগষ্ট) সকাল সাড়ে ছয়টায় ভিকটিম নিজ বাড়ি গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত মাইক্রোবাসে ব্যবসায়িক কাজে খুলনার উদ্দেশ্যে রওনা করেন। সকাল সাড়ে সাতটায় খুলনা কেডিএ ময়ূরি আবাসিক প্রকল্পের মেইন গেটের সামনে সোনাডাঙ্গা বাইপাস মহাসড়ক পৌছামাত্র ৮/১০ জন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে গাড়িটিকে ফিল্মি স্টাইলে থামায়। অপহরণকারীরা জোরপূর্বক গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে ভিকটিমকে শারিরিক ও মানসিক নির্যাতন করে জীবননাশের হুমকি দিয়ে অপহরণ করে চোখ বেঁধে খুলনার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাঘুরি করে।

অপহরণকারীরা ভিকটিমের কাছে ৫ কোটি টাকা মুক্তিপণ দাবী করে। মৃত্যুর ভয়ে ভিকটিম প্রাথমিকভাবে অপরহরণকারীদেরকে ৫০ লক্ষ টাকা দিতে রাজি হন। এ সময় অপহরণকারীরা একটি ব্যাংক এ্যাকাউন্টে (এসএম শামসুজ্জামান, হিসাব নং-০২০০০০৩২৫১১৬৭ অগ্রনী ব্যাংক গোয়ালপাড়া গ্রাম, খুলনা শাখায়) টাকা পাঠিয়ে দিতে বলে। তখন ভিকটিম নিরু মোল্লা তার ফিলিং স্টেশনের ম্যানেজার মাফিকুলকে ফোন দিয়ে ৫০ লক্ষ টাকা পাঠিয়ে দিতে বলেন। ভিকটিমের স্ত্রী ও বড় ভাই সিরাজ মোল্লা তাৎক্ষণিক ঘটনাটি র‌্যাব-৬ এ অবহিত করেন।

ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারীরা কেএমপি খুলনার হরিণটানার গুটুদিয়া আল আকসা নগর এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে (২ আগষ্ট)  বিকাল সাড়ে ছয়টার সময় আভিযান চালিয়ে র‌্যাবের একটি দল হরিণটানার ৩ নং গুটুদিয়া আল আকসা নগর এলাকা থেকে ভিকটিম মোঃ নিরু মোল্লাকে উদ্ধার করে ও পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ঘটনার সাথে তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদেকে হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০