1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুমিল্লায় পুকুরে ভাসছিল ভাই , বোনের মরদেহ উঠল জালে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৯০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় একজনের লাশ ও রাত ১০টার দিকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন—আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে মো. ইসমাইল(৪) এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। নিহতরা সম্পর্কে ফুফাতো এবং মামাতো ভাইবোন। রোজা ইসমাইলের মামাতো বোন। সে ইসমাইলদের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার আগে শিউলি মেয়ে রোজাকে নিয়ে বাবার বাড়িতে আসে। এরপর ইসমাইল ও রোজা খেলাধুলা শেষে আধাঘন্টা পর বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। পরে তাদের না দেখে স্বজনরা প্রায় দুই ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পাশে একটি মাছের ঘেরের পাশে তাদের জামাকাপড় দেখতে পায়। তারা মাছের ঘেরে পড়ে গেছে এমন ধারণা করে স্থানীয়রা পানিতে নেমে যায়। কিছুক্ষণ পর পানিতেই প্রথমে ছেলে শিশু ইসমাইলের লাশ ভাসমান অবস্থায় পান। পরে মেয়ে শিশু রোজাকে খুঁজতে জাল মেরে অন্তত আড়াই ঘন্টা পর রোজার লাশ খুঁজে পাওয়া যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার রাতে জানিয়েছেন, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জানতে পেরেছি তারা পানিতে ডুবে মারা গেছে। এরপরেও বিস্তারিত ঘটনা জেনে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় একটি মামলা প্রকৃয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০