1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

পাবনার ঈশ্বরদীতে পচাঁ মরিচে রং মিশিয়ে বাজারজাত করায় জরিমানা করলো ভোক্তা অধিকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে একটি মসলার মিলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে পাবনা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: জহিরুল ইসলামের নেতৃ‌ত্বে ঈশ্বরদী পৌরসভার বাবুপাড়া খলিলের মোড় এলাকায় আব্দুল আজিজ মোল্লা নামে এক ব‍্যক্তির মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পঁচা শুকনা মরিচের সাথে রঙ মিশিয়ে মরিচের গুড়া প্রক্রিয়াজাতকরণ করতে দেখা যায়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ অভিযান পরিচালনা করতে সহায়তা করেন ঈশ্বরদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান। নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০