1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬৪১ বার দেখা হয়েছে

এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী যথাযত মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে সকল প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, অন্যন্যের মধ্যে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, মেডিকেল আবাসিক অফিসার মোর্শেদ মন্জুর কবির লিটন প্রমুখ।

যৌথ এই প্রস্তুতিমূলক সভায় যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ, উদযাপন উপ কমিটি গঠন, সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও মসজিদের ইমামদের অবগতকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আলোচনায় এসময় উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী খাদিজা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, বিআরডিপি কর্মকর্তা আলমগীর কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা জুলেখা পারভীন, সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সমাজসেবী নুরুল হক মাস্টার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরির মিনা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০