1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র-হাজী ইয়াছিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন :কুমিল্লা প্রতিনিধি

বিএনপি’র কেন্দ্রীয় ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াসিন বলেছেন,রাতের ভোটের এই ডাকাত সরকার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করছে। বিদ্যুৎ কেন্দ্রের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটে নিয়েছে। কুইক রেন্টাল নামে কুইক চুরি করছে। ৫৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সুইচ ব্যাংকে এখন আর টাকা রাখার জায়গা নাই। দেশের নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করে দেয়া হয়েছে। রাতে ভোট হয়। সব ক্ষেত্রেই ব্যর্থ এই দানবীয় সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
রোববার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত কান্দিরপাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার কিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে হাজী ইয়াসিন এ কথা বলেন।

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. আলী আক্কাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, আবদুর রউফ চৌধুরী ফারুক,রেজাউল কাইয়ুম, মোস্তফা জামান, জসিম উদ্দিন ভিপি,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমীরুজ্জামান আমীর, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু প্রমুখ।

সাবেক এমপি হাজী ইয়াসিন কুমিল্লা বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, অচিরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিবেন। তখন আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। একদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আদায় করতে হবে, অপরদিকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে সেই সঙ্গে সরকারের পতন ঘটবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০