1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাকসুদ সভাপতি ও শিমুল সম্পাদক : ভোলায় বিএমএসএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভোলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনটির ভোলা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক এম ফারুকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,মোবাশ্বির উল্যাহ চৌধুরী, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু,সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সুলতান,এডভোকেট নজরুল হক অনু,মোকাম্মেল হক মিলন ও মোতাসিম বিল্লাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইয়াছিনুল ইমন, আমির হোসেন,আমজাদ হোসেন, আদিত্য জাহিদ, মনিরুজ্জামান,রফিক সাদী প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সমন্বয়কারী শিমুল চৌধুরী। সঞ্চালনা করেন ভোলার বাণী’র সম্পাদক মাকসুদুর রহমান।
আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে দ্বি-বার্ষিক সম্মেলনে ভোলার বাণী’র পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদুর রহমানকে সভাপতি ও হারুন উর রশিদকে সিনিয়র সহ-সভাপতি, শিমুল চৌধুরীকে সাধারণ সম্পাদক, এইচ এম নাহিদকে যুগ্ম সম্পাদক এবং রাকিব উদ্দিন অমিকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিটি গঠন করা হয়।

আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটির নেতৃবৃন্দ পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০