1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের প্রায় সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৪৬৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি
প্রায় সাড়ে ৯ কোটি টাকা মূল্যমানের মাদক দ্রব্য ধ্বংস করেছে কুমিল্লা বিজিবি। কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধীনে বিভিন্ন বিওপির অধীনে সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। রবিবার সকালে কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টারে মাদক ধ্বংসকরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানে পরিসংখ্যান উপস্থাপন করে বক্তব্য রাখেন ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক- পিএসসি।প্রায় সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কুমিল্লা বিজিবি
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত, বিজিবি সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানা, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছরে উদ্ধারকৃত ৯ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৪৩৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ফেন্সিডিল ৮৩ লাখ ৩৮ হাজার ৮ শ টাকার, গাঁজা ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকার, বিদেশী মদ ৪ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার টাকার, বিয়ার ক্যান ৫ লাখ ৪৪ হাজার ২৫০ টাকার, ইস্কাপ সিরাপ ১৬ লাখ ৭৩ হাজার ৬ শ টাকার, ইয়াবা ৩০ লাখ ৮৪ হাজার ৬ শ টাকার, টার্গেট/ সিনেগ্রা ট্যাবলেট ৬৬ লাখ ৮২ হাজার ১২০ টাকার এবং অন্যান্য অবৈধ ট্যাবলেট ৬৬ লাখ ৮২ হাজার ১২০ টাকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০