1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে নবনির্মিত ডিজিটাল ভবন উদ্বোধন ও এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনকে গণ সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৫৬ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ননির্মিত ডিজিটাল ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার
সকাল ১১টায় চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা এ ডিজিটাল ভবনের উদ্বোধন
করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক
এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ
আব্দুল্লাহ হারুন এফসিএ।
কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে এ
ডিজিটাল ভবনটি নির্মাণ করা হয়েছে।
ভবনটি উদ্বোধনের আগে শ্রীকাইল ইউপির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের
গভর্নিংবডির সভাপতি মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে এক আলোচনা সভা ও
গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সাংসদ আলহাজ্ব
ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
হানিফ সরকার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বাবু সুধাংশু সাহা, দাতা সদস্য
অধ্যাপক পি কে সাহা, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
বাবু বিশ্বজিৎ সরকার বিষ্ণু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব
মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ
রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ
তমাল, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার, সাবেক ইউপি
চেয়ারম্যান শরীফুল ইসলাম, কাইয়ুম ভূইয়া, ইউপি সদস্য সবুজ মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ কামরুজ্জামান তালুকদার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি
গোলাম সারওয়ার চিনু, বিদ্যালয়ের দাতা সদস্য রমজান আলী, প্রতিষ্ঠাতা সদস্য
ডা. আনিছুর রহমান, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস,
আওয়ামীলীগ নেতা নাজমুল হক নাজিম, আবু বক্কর প্রমুখ।
আলোচনা শেষে শ্রীকাইল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সাংসদ আলহাজ্ব ইউসুফ
আব্দুল্লাহ হারুন এফসিএ কে গণ সংবর্ধনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০