1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জনগণ চলাচলে উন্মুক্ত করা হল ডুমুরিয়ার চটচটিয়া শিবনগর সেতুটি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫২৭ বার দেখা হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই কোন চার চাকার যানবাহন চলতে পারবে না,এমন শর্তে খুলে দেয়া হয়েছে ঘেংরাইল নদীতে নব নির্মিত চটচটিয়া-শিবনগর ব্রিজ। শনিবার পড়ন্ত বিকেলে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ’র নির্দেশে জন ভোগান্তি লাঘবের কথা ভেবে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এটি খুলে দেয়া হয়। জনগণ চলাচলের জন্য ব্রিজ টি খুলে দেয়া হবে,এমন খবর পেয়ে দুপারের হাজার হাজার উৎসুক জনতা ব্রিজের উপর এসে ভিড় জমাতে থাকে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সোনা, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালাসহ স্থানীয় আ’লীগ নেতা কর্মীদের উদ্যোগে ৩১৫ মিটার দৈর্ঘ্য ব্রিজটির মাঝখানে থাকা বাসের বেড়া উঠিয়ে জন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর আগে স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান নাজু,চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শেখ রবিউল ইসলাম রবি,আ’লীগ নেতা শেখ আব্দুল কুদ্দুস, প্রভাষক বিষ্ণুপ্রসাদ মল্লিক, ও মোল্যা জাহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০