1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পাবনার ঈশ্বরদীতে নছিমন উল্টে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫১৬ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নছিমন উল্টে সুলতান আলী দেওয়ান (৬২) নামে এক গরু ব‍্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ জন কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা থানার নরদাশ এলাকার মকসেদ আলী দেওয়ানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পাকশী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রাজশাহীর বাগমারা থেকে নছিমন গাড়ীতে কুষ্টিয়ার একটি গরুর হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। অতিরিক্ত গতি থাকায় গাড়িটি লালন শাহ সেতু টোল প্লাজা এলাকায় গোলচত্বর অতিক্রম করার সময় উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে ওই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত নছিমন গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। গাড়িটির চালক পলাতক রয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হাইওয়ে থানার এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০