1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যাকান্ড : পরিকল্পনাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৬৪ বার দেখা হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডে মূলপরিকল্পনাকারীসহ জড়িত সকলের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের থানামোড়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলনউল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, ভয়েস অফ কুষ্টিয়ার সম্পাদক শাহিনুর রহমান জুয়েল, কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, গড়াই নিউজ২৪.কমের সম্পাদক আতিকুজ্জামান ছন্দ, কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক লায়ন আরিফ খান দৈনিক সত্যখবর পত্রিকার বার্তা সম্পাদক শাহরিয়ার ইমরান, সিনিয়র ষ্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, সাংবাদিক প্রীতম মজুমদার প্রমুখ।

মানববন্ধন সঞ্চালনা করেন দৈনিক সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক ও বিএমএসএফের সাবেক কেন্দ্রীয় নেতা শামীম রানা, কুমারখালী কাঙাল হরিণাথ প্রেসক্লাবের সভাপতি শাহীন রেজা, দৈনিক অধিকার পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুন, দৈনিক সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক জিল্লুর রহমান, সিনিয়র ষ্টাফ রিপোর্টার হাফিজ আল মাহমুদ অভি, ষ্টাফ রিপোর্টার এম সোহাগ হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সাংবাদিক সোহেল টানু, এখন টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ, সাংবাদিক লাল্টু সহ প্রায় শতাধিক সাংবাদিকগণ।

বক্তারা বলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ড প্রায় একমাস অতিবাহিত হতে গেলেও পুলিশ এখন পর্যন্ত মামলার মোটিভ জানায়নি। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয় রুবেল হত্যা মামলাটি পিবিআইকে হস্তান্তর করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।

বক্তারা আরো বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক রুবেল হত্যাকান্ডে যারা জড়িত ও মদদদাতা সকলকে গ্রেফতার করে এ হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা হোক। আর তা না হলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

উল্লেখ্য, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আয়োজতে আগামীকাল রোববার (৩১ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সোমবার (১ আগষ্ট) সন্ধ্যায় কুষ্টিয়া বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে বঙ্গবন্ধু মুর‌্যাল পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি রয়েছে। এ কর্মসূচিতে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন বিএমএসএফ জেলা সভাপতি হাসিবুর রহমান রিজু ও সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০