1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় রিক্সার তিন যাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪১৬ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ঢাক্কায় রিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ।

নিহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকার সাইফ গাজীর ছেলে রিপন গাজী (৩৫), একই উপজেলার কাচিয়ারা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মাসুদ পাটওয়ারী (৫০) ও একই গ্রামের লিটন হাজারী (৪৫)। এছাড়া রিক্সাচালক খোরশেদ শেখ (৬৫) আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রিপন গাজীর শ্বাশুড়ি হাসিনা বেগম বলেন, আমার মেয়ের জামাই মেকানিকাল কাজ করতো। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাজ শেষে বাড়ি আসার কথা ছিল। কি থেকে কি হয়ে গেল। মাসুদ পাটওয়ারীর ভাই আবুল আলাউল বলেন, আমার ভাই স’ মিলে কাজ করে। রিকশায় আসার সময় দুর্ঘটনায় মারা যায়।চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, দুর্ঘটনায় একজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাকি দুইজন ইমারজেন্সিতে মারা যান। তবে দুর্ঘটনায় আহত রিক্সাচালক শঙ্কামুক্ত রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, একটি রিক্সায় করে ৩ যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক আসার পথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রিকশার ৩ যাত্রীই প্রাণ হারায়। তবে রিক্সাচালক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০