1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

খুলনায় ট্রাকের ধাক্কায় সাইকেল চালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬০৮ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার(৩০ জুলাই) সকাল পৌনে ১০ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
হরিণটার থানার অফিসার ইনচার্জ মো:এমদাদুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসি সূত্রে জানা গেছে,সকাল পৌনে ১০ টার দিকে আব্দুল জলিল সাইকেল চালিয়ে কৈয়া বাজার থেকে জিরো পয়েন্টের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় জলিল ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

হরিণটানা থানার পুলিশ ঘটনস্থলে এসে লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক বলেন, নিহত ব্যক্তি সোনাডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০