1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৬৭৪ বার দেখা হয়েছে

খুলনা  প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সামপনী অনুষ্ঠান আজ শুক্রবার(২৯ জুলাই) সকালে খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, মৎস্য খাত জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখাত দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মাছ হবে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। একথা এখন বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন,এখনও সুন্দরবনসহ বিভিন্ন এলাকায় বিষ দিয়ে মাছ মারা হচ্ছে। যে কোন মূল্যে মাছ উৎপাদনে ক্ষতিকর বিষ ও পুশ থেকে বিরত থাকতে হবে। পদ্মা সেতুর কারণে এ অঞ্চলের প্রবৃদ্ধি বাড়বে। এই অঞ্চলের কৃষি এবং মৎস্যতে অনেক উন্নতি হয়েছে। মাছ উৎপাদন আরো বৃদ্ধি করতে হলে গবেষণাকে বেশি প্রাধান্য দিতে হবে। সরকার পরীক্ষামূলক ভাবে ভেনামি চিংড়ি চাষে অনুমতি দেওয়ায় এর উৎপাদন ভাল হবে বলে তিনি আশা করেন।
খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের অধ্যাপক ড.খন্দকার আনিছুল হক, কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক আবু ছাইদ ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন এর সিনিয়র সহসভাপতি এস হুমায়ুন কবির।
স্বাগত জানান জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠানে চিংড়িচাষি, মৎস্যচাষি, উদ্যোক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০