1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ফুটবল খেলা দেখার সময় মাটি ধসে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৬৪৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন :কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলা দেখার সময় মাটি ধসে তানভির হোসেন (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভির হোসেন বাতিসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো.হেলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় লুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় যুবলীগ নেতা মো. কাজী মানিক সন্ধ্যায় জানান,স্থানীয় ছেলেরা বিকেলে ননুজুড়ি খালের পাশে একটি জমিতে ফুটবল খেলছিল। তানভির খালের পাড়ে বসে খেলা দেখছিল। হঠাৎ পাড়ের মাটি ধসে তানভির খালের মধ্যে পড়ে পানিতে ডুবে যায়। উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, লোক মারফতে শুনেছি হেলাল মেম্বারের ছেলে মারা গেছে। বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০