1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

যারা প্রভাব খাটিয়ে মানুষের সাথে নির্যাতন করে তাদের স্থান আমার কাছে নেই- এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫২০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন : কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, একসময় কুমিল্লা শহরে পাড়ায় পাড়ায় মান্তান ছিল। এমপি নির্বাচিত হওয়ার তাদের মাস্তানী বন্ধ করে দিয়েছি। সন্ত্রাসী চাঁদাবাজ ইভটিজার ও মাদক কারবারিদের সাথে কোন আপোষ করি নাই। কুমিল্লা আজ সন্ত্রাস,চাঁদাবাজ ও ইভটিজিংমুক্ত। যারা মানুষের উপর জুলুম করে তাদের প্রশ্রয় দেয়নি। যারা দলের ও ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষের সাথে নির্যাতন করে তাদের স্থান আমার কাছে নেই। আপনারা কোন সমস্যায় পড়লে জানাবেন। আমার দরজা সাধারন মানুষের জন্য সব সময়ের জন্য খোলা।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনব্যাপি কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, জাতিরপিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মাসেতু,কর্নফুলি ট্যানেল ও মেট্রোরেল এর মতো মেগা প্রকল্প আজ বাস্তবায়িত হচ্ছে। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব ২০৪১ সালে আগেই আমেরিকা-অস্ট্রেলিয়ার কাতারে থাকবে বাংলাদেশ। শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বেশ কিছু সমস্যার তাৎক্ষনিক সমাধান দেন এমপি বাহার। মতবিনিময় সভার আগে হাজী বাহার এমপি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান হাজী মামুনুর রশিদ মামুন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান হাছান রাফি রাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাবেল,মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার,সাধারন সম্পাদক উম্মে সালমা লিজা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আবদুল বারেক সর্দার,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাধারন জনগনের সাথে মত বিনিময় সভা শেষে এমপি বাহার মধ্যাহ্নের বিরতির পর নেতা-কর্মীদের নিয়ে সাংগঠনিক বিষয়, সমসাময়িক ঘটনা ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে পৃথক বৈঠক করেন। এসময় নেত্রীর বিরুদ্ধে দেশীয় ও আন্তরজাতিক ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সোচ্চার হওয়ার নিদের্শ দেন।
উল্লেখ্য, গত ২৬ জুলাই থেকে কুমিল্লায় তৃণমূলের সাধারন জনগনের সাথে সংলাপ শুরু করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। জনগনের সমস্যার দ্রুত সমাধান ও সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে তিনি এ উদ্যোগ নেন। ৬ ইউনিয়নে ১৮ টি মতবিনিময় সভা করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০