1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

সোনাগাজীতে উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্যর সহধর্মীণী মেম্বার নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা তুহিন

ফেনীর সোনাগাজীতে একটি ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে সাবেক ইউপি সদস্য ও মরহুম যুবলীগ নেতার সহধর্মীণী বিবি কুলসুম ফুটবল প্রতিকে ৩৩৩ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রফিকুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ৩২৩ ভোট। অপর প্রার্থী হাফেজ কামাল উদ্দিন মোরগ প্রতিকে পেয়েছেন ২০৯ ভোট, নুর আলম আলম আপেল প্রতিকে পেয়েছেন ১৩৫ভোট, মো.আবদুল্লাহ টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৬১ ভোট এবং কামাল উদ্দিন তালা প্রতিকে পেয়েছেন ২২ ভোট।

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে ইভি এমএ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে । ওই ওয়ার্ডে মোট ভোটার ছিল ২ হাজার ১৭৭ জন। এর মধ্যে ১ হাজার ৮৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ৯৯জন পুলিশ সদস্যও একজন ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য; ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সোনাগাজী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন ইউনিয়ন যুবলীগের সভাপতি আলা উদ্দিন এস্কান্দার। তার আকস্মিক মৃত্যুতে ওই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০