1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দিঘলিয়ায় ডাকাতির সরঞ্জাসহ দুই যুবককে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫৩৪ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

দিঘলিয়া থানা পুলিশ বন্দুক, পিস্তল, গুলি, ম্যাগজিংসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে । এ ব্যাপারে দিঘলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
এডিশনাল এসপি (প্রশাসন) মোঃ তানভীর আহন্মেদ আজ (মঙ্গলবার) ২৬ জুলাই দুপুর দুইটায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে অস্ত্র উদ্ধার, আসামী গ্রেপ্তার এবং এ অভিযান পরিচালনার প্রেস ব্রিফিং করেন। এ ব্যাপারে দিঘলিয়া থানায় ডাকাতি এবং অস্ত্র পৃথক দুইটি মামলা রুজু হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, ২৬ জুলাই বেলা পৌনে ৩ টার সময় গোপন সূত্রে দিঘলিয়া থানা পুলিশ জানতে পারে দেয়াড়া গ্রামাস্থ রিনা বেগমের ভাড়া বাসায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ ও দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এ সময় তারা দেয়াড়া কলোনি এলাকা ঘেরাও করে এবং মোঃ রাজিব হোসেন (২৮) এবং মোঃ ইসমাইল হোসেন (৩৪) নামে ২ জনকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড গুলি, একটি রামদা, একটি ছোড়া, দুটি স্লাই রেঞ্জ, একটি লোহার হাতুড়ি, একটি স্ক্রু ড্রাইভার, একটি ছোট ব্যাগ, একটি কাঁধে ঝোলানো ব্যাগ উদ্ধার করে। ধৃত রাজীব হোসেনের পিতার নাম মৃত সুলতান সরদার। বাড়ি খানজাহান আলী থানা যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। রাজিব গত দুই মাস পূর্বে দেয়াড়া কলোনি এলাকায় রিনা বেগম এর বাড়িতে স্ত্রীসহ বাসা ভাডা নেয়। ধৃত অপর যুবক ইসমাইলের বাড়ি সেনহাটী (রেজার মোড়) এলাকায়।

একদিন রাতে ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ এর একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি মোঃ ইসমাইল হোসেন স্বীকার করে যে তার হেফাজতে আরো একটি অস্ত্র আছে। আসামীর স্বীকারোক্তি মোতাবেক ওই দিন রাতেই পুলিশ সুপার মোহান্মদ মাহবুব হাসান বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার “এ” সার্কেল এস এস রাজু আহন্মেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামি সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে ইসমাইল হোসেন এর দেখানো মতে সেনহাটি মদিনা মসজিদের সামনে (৭ নং ওয়ার্ড) মানিক ফকিরের বাড়ি হইতে রাত সাড়ে ৩ ঘটিকার সময় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিং উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে এডিশনাল এসপি মোঃ তানভীর আহন্মেদ আরো জানান,আসামিদের রিমান্ড গ্রহণসহ অন্যান্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
গতকালের দেয়াড়া কলোনি অভিযানের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) দিঘলিয়া থানা রিপন কুমার সরকার, এসআই আজিজ মাহমুদ, সঞ্জিত সাহা, রানা প্রতাপ ঘোষ, মফিজুল ইসলাম, অনুপ ধর, শাহাবুদ্দিন, এ এস আই নাসিরুদ্দিন, দেবাশীষ,
শ্যামল ও জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০