1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফরিদগঞ্জে ট্রাকের চাকা পিষ্ঠ হয়ে শিশু নিহত চালক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬১৩ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুরের ফরিদগঞ্জ মোটরসাইকেল স্লিপ কেটে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ইউসূফ (১১) নামের এক শিশু নিহত হয়েছে। স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করেছে।
সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ- হরিনা সড়কের হাঁসা গার্লস স্কুলের সামনে দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, শিশুটির চাচা মনির হোসেনের সাথে মোটর সাইকেলে চড়ে ভাতিজা ইউসূফ হরীনা ফেরী ঘাটে যাওয়ার সময় ওঁই স্থানে মোটর সাইকেল থেকে পড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ঠ হয় ( ঢাকা মেট্রো-ট ১৪৮৩৮৪)।
শিশুটি গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা মিজি বাড়ির প্রবাসী মোবারকের একমাত্র সন্তান। শিশুটি হাইম চররের আলগী বাজার এলাকার একটি মাদ্রাসার ছাত্র।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন শিশুটির লাশ উদ্ধার ও চালকসহ ট্রাক আটকের বিষয় নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০