1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

দেশী প্রজাতির মাছ বিলুপ্তির পথে বটিয়াঘাটা উপজেলায়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৬০৯ বার দেখা হয়েছে

মোঃ ইয়াছিন রেজা (হরিণটানা) খুলনা:

মাছে ভাতে বাঙ্গালী, পুটি মাছের কাঙ্গালী এ-কথাগুলি জেলার বটিয়াঘাটায় এখন শুধুই প্রবাদ ও গল্প মাত্র। বটিয়াঘাটা উপজেলার দেশীয় প্রজাতির মাছ নানা কারনে বিলুপ্তি হয়ে গেছে। এখনও দেশীয় প্রজাতির যে -সকল মাছ পাওয়া যাচ্ছে তাও প্রায় বিলুপ্তির পথে। উপজেলার বিভিন্ন মৌজায় যে-সব সরকারী খাল,বিল, হাওড়,বাওড়ে দেশীয় প্রজাতির মাছের আবাস স্থল ও বংশ বিস্তারে করে আসছিলো , বর্তমানে নানা কারনে এসব খাল,হাওড়,বাওড় বিল সহ বিভিন্ন আবাস স্থল হারিয়ে গেছে। এ ছাড়া রয়েছে বৈরী আবহাওয়া কারনে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাওয়া ,রাসায়ণিক সার ও কীটনাশক সহ ভূমি দস্যুদের ও কৃষি জমি নষ্ট করে অবৈধ প্লট ব্যবসায়ী দ্বারা সৃষ্ট সরকারী খাল ভরাট করে কৃত্রিম সমস্যার কারন হিসেবে দাবী করছে বিশেষজ্ঞ মহল। এ আঞ্চলের যে সকল দেশীয় প্রজাতির মাছ হারিয়ে গেছে সেগুলো হলো, পাবদা,সরপুটি, নয়না/ভেদা, বড়াল, গজাল, বাওস, আড় ,বোল, কাণ, টেপা, খলিসা, ফলই ,চিতল,শোল,টাকি,বান, ভোদর ইত্যাদি। বর্তমানে যে সকল দেশীয় প্রজাতির মাছ আছে প্রায় বিলুপ্তির পথে তা হলো, শৈল,টাকি,কৈ,মাগুর,সিংহী, কড়েপুঁটি ,তিত-পুটি ,মৌরলা,কুচে, ডগরা ইত্যাদি। উপজেলার ৭ ইউনিয়নের হাওড়-বাওড় ও বিলগুলো হচ্ছে সুন্দর মহল বিল, সুরখালী বিল, রাজা খার বিল,নাইনখালি নদী, বগার খাল,নালুয়া নদী, পুটিমারি বিল, ছঘরিয়া বিল,ময়ুর নদী, জয়খালি বিল,মাথাভাঙ্গা বিল,আমিরপুর বিল, ভান্ডারকোট বিল, বালিয়াডাঙ্গা বিল,খারাবাদসহ অসংখ্য বিল ও খাল থেকে এসব দেশী প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে। মৎস্য চাষি পঞ্চানন গাইন, নাজমুল ইসলাম নান্নু, শহিদ গাজী, ইসমাইল সরদার, আকবর ফকির, আসাদুল বিশ্বাস, বঙ্কিম বাবু বলেন, নানা কারণে হারিয়ে যাচ্ছে দেশি মাছ। তার কারণ হচ্ছে খাল বিল ভরাট, অতিরিক্ত কীটনাশক ব্যবহার। অন্যদিকে, উপজেলা প্রসাশনের উদ্দ্যোগে এ সকল সরকারি খাল ,বিল হাওড় ও বাওর গুলোর অবৈধ স্থাপনা ও দখলদারীদের বিরুদ্ধে উচ্ছেদের জন্য বহুবার অভিযান চালিয়ে উন্মুক্ত করার চেষ্টা চালালেও নানা কারণে আবারও দখলদারীরা দখল করে নিয়েছে। অপর দিকে অবৈধ প্লট ব্যবসায়ীরা ১৯৫০ সালের প্রজাস্বত্ত্ব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষি জমি ধংস করে অবৈধ প্লট নির্মান করছে এবং উক্ত প্লটের পাশে থাকা সরকারি খাল ভরাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। যে-কারণে মাছের বংশ বিস্তারের আবাস ভুমি হারিয়ে যাচ্ছে। এব্যাপারে উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ মুনিরুল মামুনকে জিজ্ঞাসা করলে বলেন,মাছের বংশ বিস্তারে ও তাদের বিচরনে জায়গা কমে যাওয়ায় এসব দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে। তবে বানিজ্যিক ভিত্তিতে দেশীয় মাছ চাষ করলে অনেক লাভ করা সম্ভব। ইতি মধ্যে মাছের চাহিদা মেটাতে আড় মাছের চাষ করতে চাষিদের উৎসাহিত করছি। অনেক চাষি তারা তাদের পুকুর বা জলাশয়ে আড় মাছের পোনা ছেড়ে চাষাবাদ শুরু করেছে। আশা করছি অনেক লাভজনক হবে। দেশি প্রজাতির মাছ প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করলে বিলুপ্ত মাছ আবার ফিরে পাওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০