1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Паттерны в трейдинге: Основные виды и 20 фигур, которые должен знать каждый трейдер দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

কে‌সি‌সির বা‌জেট ঘোষণা ২৮ জুলাই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৩৮৫ বার দেখা হয়েছে

এইচ এম সাগর(হিরামন)খুলনা ব‍্যুরো

নতুন করারোপ ছাড়াই খুলনা সিটি কর্পোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের সম্পূরক বাজেট ঘোষণা করা হবে ২৮ জুলাই। গতকাল সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ১১তম বিশেষ সভায় (বাজেট) এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র আগামী অর্থবছরে কেসিসি’র বাজেটের আকার বৃদ্ধির বিষয়টি তুলে ধরে বলেন, আসন্ন বাজেটে নতুন নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নির্মাণ ও পুণ:নির্মাণ, খাল খননসহ বাস্তবভিত্তিক অনেক প্রকল্প হাতে নেয়া হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে নগরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। বিগত নির্বাচন প্রাক্কালে নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতিসমূহ স্মরণ করে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণ উন্নয়ন কাজের ধারাবাহিকতায় অনেকখানি বিঘ্ন ঘটালেও বর্তমানে নগরজুড়ে কর্মযজ্ঞ চলমান রয়েছে। বাজেট বিষয়ে তিনি বলেন, কেসিসি’র আসন্ন বাজেট হবে বরাবরের মতই বাস্তবভিত্তিক। কল্পনাপ্রসূত অথবা অবাস্তব প্রতিশ্রুতি প্রদান অপছন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। করোনা মহামারী, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, যুদ্ধের কারণে প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি উন্নয়ন কাজে বাধার সৃষ্টি হচ্ছে। সামগ্রিক এ সকল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করা হবে বলে সিটি মেয়র দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি জনপ্রতিনিধিসহ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, এস.এম খুরশীদ আহমেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ইমাম হাসান চৌধুরী ময়না, জেড এ মাহমুদ ডন, ফকির মোঃ সাইফুল ইসলাম, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় কেসিসি’র ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটের উপর বক্তব্য উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম এবং সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০