1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে ভাইকে হত্যার দায়ে সৎ ভাই গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫২৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

দাউদকান্দিতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল।
গত ২৪ জুলাই রবিবার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর পূর্ব পাশের বালুমহাল এলাকায় ড্রামট্রাকের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত মাইনুদ্দিন (১৮) চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় এক ব্যবসায়ীর বালুমহালে ড্রামট্রাকের চালক হিসেবে কাজ করতো রাসেল। তার সহযোগী ছিল মাইনুদ্দিন। সম্পর্কে উভয়ে সৎভাই। রবিবার দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে বড় ভাই রাসেল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মাইনুদ্দিনকে হত্যা করে এবং ঘটনাটি ধামাচাপা দিতে লাশ গাড়িতে রেখে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে জান বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বড় ভাই রাসেল স্বীকারোক্তি দিয়েছেন।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মাইনুদ্দিনের হত্যাকারী তার সৎ ভাই রাসেল (২৪)কে ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত করতে সক্ষম হই।
এ ঘটনায় নিহতের মা মোসা. লুৎফা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।
আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০