1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

অসমাপ্ত কাজগুলো চায় পাঁচবিবির সদ্য বিদায়ী মেয়র হাবিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৯৬ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রতিকে নির্বাচনে প্রতিদন্দীতা করছেন। এ পৌরসভায় মেয়র পদে আরো ৫ জন প্রতিদন্দ্রীতা করলেও বিদায়ী মেয়র হাবিবুর রহমান হাবিব রয়েছে বেশ শক্ত ও সুবিধাজনক অবস্থায় এবং ভোটের মাঠে এগিয়ে।আ

সছে ২৭ জুলাই পাঁচবিবি পৌরসভায় প্রথম ইভিএম এ ভোট গ্রহন হবে। ৬ জন মেয়র পদে ছারাও সাধারন কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদন্দ্রীতা করছেন। পাঁচবিবি পৌরসভায় পুরুষ ভোটার ১০২৬০ ও মহিলা ভোটার ১০৮৩১ জন, মোট ভোটার ২১০৯১ জন । ৯ টি কেন্দ্রে ৭১ বুথ এ ভোট গ্রহন হবে। প্রিজাইডিং অফিসার ৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭১ জন, পোলিং অফিসার ১৪২ জন। এছাড়াও কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী ভোট গ্রহন সম্পন্ম করতে উপস্থিত থাকবেন।

সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার একক প্রার্থী। আরো ৫ জন মেয়র প্রাথীর মধ্যে ৪ জন বি এন পি ঘরনার সতন্ত্র প্রার্থী ও ১ জন জাতীয়পার্টি হলেও তিনিও নির্বাচন করছেন সতন্ত্র প্রাথী হিসেবে।

দীর্ঘ সময় পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থেকে পৌর এলাকায় দৃশ্যমান ব্যাপক উন্নয়ন করেছেন। ইতিমধ্যে পৌরবাসীর নজর কেরেছেন ও ভোটেরদের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।
পৌরবাসীরা মনে করছেন সাবেক মেয়র হাবিব একজন যোগ্য প্রার্থী ও উন্নয়নের রুপকার। উন্নয়নের ধারাবাহিকতায় অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার জন্য সরকারী দলের নৌকা মার্কার প্রার্থী হাবিবের বিকল্প নেই। সব কিছু বিবেচনায় আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী হাবিব বেশ শক্ত ও সুবিধাজনক অবস্থায় ভোটের মাঠে এগিয়ে আছেন।

এব্যাপারে সদ্য বিদায়ী পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, একটি সবুজ আধুনিক বাসযোগ্য পৌরসভা গড়বো ও নাগরিকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে চাই। আর এই পৌরসভায় যেগুলো অসমাপ্ত কাজ আছে সেগুলো সমাপ্ত করার জন্য আমি বঙ্গবন্ধুর মার্কা,শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা, নৌকা মার্কায় ভোট চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০