1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

হোমনায় ৫শ’পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৭০ বার দেখা হয়েছে

এমএ কাশেম ভূঁইয়া : প্রতিনিধি-হোমনা

কুমিল্লার হোমনায় ৫শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাঈন উদ্দিন নামে একজনকে আটক করেছে হোমনা থানা পুলিশ।
আজ রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোমনা কাশিপুর সড়কের ঘাড়মোরা বাজাের পশ্চিম পার্শ্বের ব্রীজ সংলগ্ন স’মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারী বড় ঘাড়মোরা গ্রামের মো. কিরণের ছেলে।
জানা যায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিক নির্দেশনায় এসআই সেলিম চৌধুরী ও চৌকশ এএসআই মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাড়মোরা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের পশ্চিমপাশে ব্রীজের দক্ষিণে স’মিলের সামনে মাদক বিক্রিকালে মাঈন উদ্দিনকে হাতে নাতে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করলে তার হেফাজতে থাকা ৫শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘাড়মোরার মাদক কারবারী জসিমের হয়ে কাজ করে বলেও পুলিশকে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এই প্রতিবেদককে জানায়,হোমনায় মাদক, অস্ত্র,চুরি ডাকাতি বন্ধে যা করার তা ই করা হবে। কুমিল্লা পুলিশ সুপার মহোদের নির্দেশ অপরাধী কাউকেই ছাড় দেয়া হবে না। মাদক বিক্রিতে জড়িত অন্য যারা রয়েছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আটক মাদক কারবারী মাঈন উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০