1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

সোনাগাজীতে মৎস্য চাষে বিশেষ অবদানের পুরস্কার পেলেন নাছির উদ্দিন অপু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬৫১ বার দেখা হয়েছে

মোঃ আবু মুসা তুহিন

সোনাগাজী উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য পুরষ্কার পেয়েছেন ইত্তেফাক মৎস্য প্রকল্পের স্বত্তাধিকারী নাছির উদ্দিন অপু। মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে সফলতার জন্য তিনি এই পুরষ্কার পেয়েছেন।
রবিবার (২৪জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু তাঁর হাতে এই পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেন।
অনুষ্ঠানে নাছির উদ্দিন অপু ছাড়াও মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা উৎপাদনে এম আর হ্যাচারীর স্বত্তাধিকারী মহিউদ্দিন আহমেদ ও সোনাগাজী এগ্রো ফিসারিজ এর স্বত্তাধিকারী তাসলিমা কাওসারকে সফল মৎস্য চাষীর পুরষ্কার তুলে দেয়া হয়।
ডেইরী খাতে অবদানের জন্য নাছির উদ্দিন অপু ২০২০ সালে সোনাগাজী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে উপজেলার সেরা ডেইরী খামারীর পুরস্কার লাভ করেন। নাছির উদ্দিন অপু ইত্তেফাক মৎস্য প্রকল্প ছাড়াও ইত্তেফাক ডেইরী ফার্ম, মা ও মাটি নার্সারীর স্বত্তাধিকারী। সোনাগাজী উপজেলা ডেইরী এসোসিয়েশানের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০