1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

নিজ বধু হত্যা মামলার ঘাতক স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬০২ বার দেখা হয়েছে

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কাতার প্রবাসী গৃহবধূ আকলিমা আক্তার হত্যার মামলার অভিযোগে তার স্বামী পারভেজ মিয়াকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।নিহত আকলিমার স্বামীকে
(২৩ জুলাই) দিবাগত রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ। আটকৃত পারভেজ মিয়া চাঁদপুর জেলার কচুয়ার চক্রা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। গত (১৭ জুলাই) রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী পারভেজ মিয়া পলাতক রয়েছিল। মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে গৃহবধূর পরিবার।
নিহত গৃহবধূ আকলিমা আক্তার (২৬) শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাধবপাশা রেলওয়ে কলোনির আবুল কাশেম এর মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম বলেন, এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহত গৃহবধূর পরিবার। এরই ধারাবাহিকতায় চাদঁপর জেলার কচুয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে হত্যা মামলার অভিযোগে অভিযুক্ত পারভেজ মিয়াকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির বলেন, আমাদের পুলিশের একটা টিম কুমিল্লা, চাঁদপুর গেছিল। সেখানে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত হত্যার পর থেকে পলাতক রয়েছিল। এবং বিজ্ঞ আদালতে অভিযুক্ত পারভেজ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে যে, গত ১৭ জুলাই রাতে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০