1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শিল্প নিরাপত্তায় কুমিল্লায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ এর যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৭৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন :কুমিল্লা প্রতিনিধি

ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণপূর্বক শিল্পবান্ধব নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। দেশের প্রচলিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সব সময় সম্ভব হয় না। বরং শিল্প-প্রতিষ্ঠান, মালিক-শ্রমিক এবং উৎপাদিত পণ্যের যথাযথ নিরাপত্তার জন্য বিশেষায়িত ও পেশাদার পুলিশের অভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এতে মালিক-শ্রমিক এবং দেশ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি ক্ষুণ্ন হয় দেশের উজ্জ্বল ভাবমূর্তি।
সামগ্রিক মূল্যায়নে সর্বমহলে দাবি ওঠে বিশেষায়িত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের। প্রধানমন্ত্রী এ দাবির যৌক্তিকতা এবং গুরুত্ব বিবেচনায় জাতীয় সংসদে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ঘোষণা দেওয়ার পর থেকে আমাদের যাত্রা শুরু হয়।এ সকল কথা গুলো রবিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ উদ্বোধনকালে বলেন ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেড কোয়ার্টারের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
তিনি আরো বলেন,উদ্বোধনের পর থেকেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প এলাকায় শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।এ ছাড়া শিল্পাঞ্চলে চুরি, ছিনতাই, ডাকাতি নিরসনে শিল্প এলাকায় শিল্প-প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধান এবং সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
উদ্বোধনকালে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ এর পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আব্দুল মঈন,কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্ণেল মারুফুল আবেদীন, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান,অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ইপিজেড নির্বাহী পরিচালক জিল্লুর রহমান,মহানগর মুক্তিযুদ্ধা কমান্ডার মকবুল,কুমিল্লা চেম্বার অব কমার্স ভাইস প্রেসিডেন্ট জামাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০