1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রীসহ নিহত তিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার অংশে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রী সহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন ।
রোববার সকাল ৭ টার দিকে দেবীদ্বার উপজেলার সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন ছাগলনাইয়া পৌরসভার যশপুর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২),তার স্ত্রী জাহানারা আক্তার স্বপ্না (৪৮) ও শ্যালিকা সোনাগাজী উপজেলার দক্ষিন চর চান্দিয়া গ্রামের লন্ডন প্রবাসী মাইন উদ্দিনের স্ত্রী সালমা আক্তার নাজমা (৪৫)। নিহত গিয়াস উদ্দিন
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব,দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো – গ- ২৫-২৪০৫ নম্বরের প্রাইভেটকারটি ঢাকা হতে ফেনী যাচ্ছিলো । এসময় সাহারপাড় এলাকার আজহার মেম্বারের বাড়ির সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছাইলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হয় ।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল ৭টায় সাহারপাড় এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গাড়ীতে যে তিনজন ছিলেন তারা নিহত হন। পরে মরদেহগুলো উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০