1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এক সপ্তাহের কর্মসূচিতে থাকা র‌্যালি, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির বিষয় উপস্থাপন করেন।
এসময় মৎস্য বিভাগের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গুরুপূর্ণ বক্তব্য রাখছেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান,বর্তমান সহসভাপতি আমান উল্যা আমান,সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ন রবিদাস,জাকির হোসেন সৈকত, গাজী মমিন, আ. সালাম, ফখরুল পাঠান,জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় পল্লী চঞ্চয় কর্মকর্তা আব্দুর রহমান, প্রতিবন্ধি ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক লোকমান হেকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০