1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Паттерны в трейдинге: Основные виды и 20 фигур, которые должен знать каждый трейдер দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১

ফরিদগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৬৬৬ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত এক সপ্তাহের কর্মসূচিতে থাকা র‌্যালি, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ,বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির বিষয় উপস্থাপন করেন।
এসময় মৎস্য বিভাগের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গুরুপূর্ণ বক্তব্য রাখছেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান,বর্তমান সহসভাপতি আমান উল্যা আমান,সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী,সদস্য নারায়ন রবিদাস,জাকির হোসেন সৈকত,গাজী মমিন, আ. সালাম, ফখরুল পাঠান,জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় পল্লী চঞ্চয় কর্মকর্তা আব্দুর রহমান,প্রতিবন্ধি ফাউন্ডেশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক লোকমান হেকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০