1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় উদ্ধার হওয়া সেই নবজাতকটির পরিচয় মিলেছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৮৬ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় উদ্ধার হওয়া নবজাতকটি মায়ের বুকে ফিরে গেছে। তার বাবার পরিচয়ও মিলেছে। গত ১৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জলেশ্বরীতলার পৌরসভা লেনে ডাস্টবিন থেকে তাকে উদ্ধার করা হয়।
সেখানে এক গণমাধ্যমকর্মী তার বাসার দরজা খুলে ওই কন্যা নবজাতকের কান্না শুনতে পান। পরে তিনি থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে যায়। উদ্ধারের সময় শিশুটির আনুমানিক বয়স ছিল ৭দিন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে,নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

সদ্য অন্যত্র বদলি হওয়া বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজলিমুর রহমান জানান, শিশুটি মা-বাবার পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি জলেশ্বরীতলা এলাকাতেই। তবে সম্মান রক্ষার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি বলেন, নবজাতকটি এক প্রেমিক জুটির। বিয়ের আগেই প্রেমিকা বাচ্চাটি প্রসব করেন। তবে দুই পরিবারের দ্বন্দ্বের কারণে বাচ্চাটি কেউ মেনে নিতে চাচ্ছিল না। বাচ্চাটির বাবাও অস্বীকার করে যাচ্ছিল। এই পরিস্থিতিতে কোন উপায় না দেখে মা নবজাতকটিকে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে রেখে যান। একটি সাদা শপিং ব্যাগে শাড়ি দিয়ে মুড়ে রাখা হয়েছিল বাচ্চাটিকে। সঙ্গে শিশুটির খাবার হিসাবে দুধসহ একটি ফিডার দেয়া হয়েছিল। মা’র উদ্দেশ্য ছিল বাচ্চাটি বেঁচে থাকুক আর কেউ কুড়িয়ে পেয়ে নিয়ে যাক।
এ অবস্থায় খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।একইসাথে বাচ্চাটি মা-বাবা কে, তা জানতে অনুসন্ধান শুরু করে পুলিশ। এক পর্যায়ে বাচ্চাটির মা-বাবাকেও খুঁজে পায় পুলিশ। পরে মা’র কাছে ফিরিয়ে দেয়া হয় বাচ্চাটি। বাচ্চাটি পাওয়ার পর বিয়ে বন্ধনেও আবদ্ধ হন নবজাতকটির মা-বাবা। দুই পরিবার তাদের বিয়ে মেনে নিয়েছেন। স্বীকৃতিও দিয়েছেন বাচ্চাটিকে।এখন বাচ্চাসহ ভালো আছেন ঐ পরিবার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০