1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৮০ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অসহায় দরিদ্র ও এতিমদের মাঝে সেলাই মেশিন, টিউব ওয়েল,
হুইল চেয়ার, ঘরের জন্য টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসময় মুরাদনগর কলেজর
মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম জীবনী বইটি বিতরণ করা হয়।
শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে মরহুম আলহাজ্ব
হারুনুর রশিদ ফাইন্ডেশন ও শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ) এর যৌথ উদ্যোগে
এসকল সামগ্রী বিতরন করেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা
বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন
এফসিএ।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য গফুর ডিলারের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ রাসেল ফান্ডেশন (ইউএসএ-ইন্ক) এর
সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম.
রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, একশন এগেইনেষ্ট হাঙ্গার
এর বিভাগীয় প্রধান মোঃ কামরুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যন আবুল
কালাম আজাদ তমাল।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের
সাধারন সম্পাদক আতিকুর রহমান কাজল এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত
ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা
হানিফ সরকার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম,
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাজীব আহমেদ, সাবেক উপজেলা
ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ
এটন, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ভিপি, নবীপুর পূর্ব
ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা তারেক আব্দুল্লাহ,
কাজী সাইফুল ইসলাম জেন্টু, উপজেলা যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জুয়েল,
আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব
হোসেন বেলাল, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার
সমরেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, উপজেলা মহিলা আওয়ামীলীগ
নেত্রী মমতাজ বেগম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০