1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শাজাহানপুরে ঔতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৬৪৬ বার দেখা হয়েছে

মিজানুর রহমান মিলন:  বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এক বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গত ২২ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার আমরুল ইউনিয়নের বিষ্ণুপুর মাঠে বিষ্ণুপুর তরুণ সংঘের সদস্যরা এ খেলার আয়োজন করেন।গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ও সুস্থ বিনোদনের জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এই এতে ঘোড়দৌড়ে ২৫ জন প্রতিযোগী ২৫টি ঘোড়ায় চড়ে অংশ নেন।দী

র্ঘ দিন পর ঘোড় দৌড় দেখতে হাজার হাজার মানুষ বিষ্ণুপুর মাঠে ভীড় করেন। নারী,শিশু ও বৃদ্ধ সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণিত হয় মাঠ।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাদশা সরকার।এসময় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী রফিকুল ইসলাম,আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক,ইউপি সদস্য ইমরান হোসেন লিটন,আওয়ামী লীগ নেতা মেহেদুল ইসলাম,মাড়িয়া যুব কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাহ আলী,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম,সাব্বির রহমান শিরু,সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, দপ্তর সম্পাদক মেরাজুল হক রাজু,শিক্ষক মিরাজুল,আব্দুল খালেক ও হাবিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন ।উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে ও গ্রামবাসীসহ আশপাশের মানুষকে বিনোদন দিতে প্রথমবারের মত এ খেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যায় বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে।ঘোড়

দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমিরুলের বাতাশী ঘোড়া, দ্বিতীয় হয়েছে দুলালের নাগরাজ এবং শিবলুর কাটিংমাস্টার ঘোড়া তৃতীয় হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০