1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মহেশপুরে ভুমিহীন ও গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৭১৬ বার দেখা হয়েছে

সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরে ও ভূমিহীণ ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে স্বপ্নের নীড়। তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে প্রায় ৫০০ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ২ টি শোবার ঘর, রান্না ঘর, টয়লেট ও বারান্দা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মিত বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, নলকূপ।নতুন ঘর ! ভাবতেই আনন্দে গাঁ কাঁটা দিয়ে ওঠে। ঘরবাড়িহীন পরিবারের স্বপ্ন এবার সত্যি হচ্ছে। তারা উপহার হিসেবে পাচ্ছেন নতুন ঘর। এ যেন এক নতুন স্বপ্ন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মহেশপুরে ১৪৬ টি পরিবারকে নতুন পাকা ঘর দেওয়া হবে। বরাদ্দপ্রাপ্তদের তালিকা ইতিমধ্যে শেষ হয়েছে। ২১শে জুলাই আনুষ্ঠানিক ভাবে তৃতীয় ধাপে উপজেলার নেপা ও শ্যামকুড় ইউনিয়নের সুবিধাভোগী ১৫ টি পরিবারের সদস্যদের হাতে জমি সহ ঘরের চাবি হস্তান্তর কর হয়।
বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল হক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া,নেপা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান সামসুল আলম মৃধা,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের,চেয়ারম্যান জামিরুল হক,বীর মুক্তিযোদ্ধা,উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিকবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০