1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

চৌদ্দগ্রামে এলজিইডি’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪১৩ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জন্য ঘোষিত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২২ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন এর নির্দেশনায় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী স্ব-স্ব কার্যালয়ে কর্ম-পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম যেমন: অকেজো মালামাল নিষ্পত্তিকরণ, নথি বিনষ্টকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি ও মহিলাদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থাসহ নানামুখী কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, কার্য সহকারীবৃন্দ, হিসাব রক্ষক, সহকারী হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজারসহ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, চত্ত্বরের বিভিন্ন স্থানের খানাখন্দ মাটি দিয়ে ভরাটকরণ, অফিস কক্ষের ফাইলপত্র ঘোচানো এবং ত্রুটিযুক্ত আসবাবপত্র মেরামত, অফিসের সৌন্দর্য্য বর্ধনে টবজাত ফুলের চারা রোপনসহ সামগ্রীকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০