1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নড়াইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪২৪ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান : নড়াইল জেলা প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নড়াইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুসরাত নিলা।
সম্মেলন শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পড়ালেখার পাশাপাশি ছাত্রলীগ নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে হবে। দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আগামি নির্বাচনকে সামনে রেখে সব ধরণের ষড়যন্ত্র রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
সম্মেলনে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানাসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর সর্বশেষ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত নতুন কমিটি ঘোষণা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০